২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য পরীক্ষার পর হাসপাতাল থেকে আবার কারাগারে হাসিনা

স্বাস্থ্য পরীক্ষা শেষে শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতাল থেকে আবার বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে হাসিনাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বেলা ১১ টায় তাকে আবার বিশেষ কারাগারে ফেরত নেওয়া হয়। বিশেষ কারাগারে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার পরে কারাগার গেটে কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার কানের ব্যথা এখন আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2008, 06:29 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্বাস্থ্য পরীক্ষা শেষে শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতাল থেকে আবার বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। রোববার সকাল ৮টা ৩৫ মিনিটে হাসিনাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। পরে বেলা ১১ টায় তাকে আবার বিশেষ কারাগারে ফেরত নেওয়া হয়। বিশেষ কারাগারে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার পরে কারাগার গেটে কারা উপ মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার কানের ব্যথা এখন আর নেই। চোখের বিভিন্ন পরীক্ষার পর তার চশমার পাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে। এখন উনি বেশ সুস্থ। আগের ঔষুধগুলোও পরিবর্তন করার দরকার হয়নি।" শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষায় গঠিত প্যানেলের সাত জন ডাক্তারই রোববার পর্যায়ক্রমে তাকে পরীক্ষা করেন। এরা হচ্ছেন- প্যানেল প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন, সারওয়ার-ই-আলম, তৌহিদুল ইসলাম, আরশাদুল আমিন, শাহিল মাহমুদ, মিজানুর রহমান ও শাহ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/কিউএইচ/আরএ/জিএনএ/১২২৩ঘ.