২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীর মামলার নিষ্পত্তি আইনি প্রক্রিয়ায়ই হওয়া উচিত: কোরেশী

দুই নেত্রীর মামলার নিষ্পত্তি আইনি প্রক্রিয়ায়ই হওয়া উচিত বলে মনে করেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রধান ফেরদৌস আহমেদ কোরেশী। তার মতে, এক্ষেত্রে রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার করা হলে দেশ ধ্বংস হয়ে যাবে। মুসলিম পারিবারিক আইনে নারীদের যে টুকু অধিকার দেওয়া হয়েছে, পিডিপি তাই সমর্থন করে বলে কোরেশী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 11:57 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই নেত্রীর মামলার নিষ্পত্তি আইনি প্রক্রিয়ায়ই হওয়া উচিত বলে মনে করেন প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রধান ফেরদৌস আহমেদ কোরেশী। তার মতে, এক্ষেত্রে রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার করা হলে দেশ ধ্বংস হয়ে যাবে। মুসলিম পারিবারিক আইনে নারীদের যে টুকু অধিকার দেওয়া হয়েছে, পিডিপি তাই সমর্থন করে বলে কোরেশী জানান। শনিবার এক সংবাদ সম্মেলনে পিডিপির আহ্বায়ক ফেরদৌস কোরেশী বলেন, "দুই নেত্রীর (খালেদা জিয়া ও শেখ হাসিনা) বিরুদ্ধে মামলার নিষ্পত্তি হওয়া দরকার। তবে তা হতে হবে আইনগতভাবে। রাজনৈতিক চাপের মুখে আইনকে মাথা নত করতে দেওয়া যাবে না। চাপের মুখে আইন মাথা নত করলে দেশ ধ্বংস হয়ে যাবে।" রাজনীতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদের প্রত্যাবর্তন বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কোরেশী বলেন, "তার এখন তাবলিগে যাওয়া উচিত।" নারী অধিকার নিয়ে যারা আন্দোলন করছে তাদের প্রতি পিডিপির সহমর্মিতা থাকলেও দলটি মুসলিম পারিবারিক আইনে নারীর যে অধিকার রয়েছে তাই সমর্থন করে। ফেরদৌস কোরেশী বলেন, "নারী অধিকারের সার্বিক বিষয়ে কারও দ্বিমতের অবকাশ নেই। যুগ যুগ ধরে নারী বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে। এখন যারা নারী অধিকার নিয়ে আন্দোলন করছেন, তাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, সম্পদের উত্তরাধিকার নিয়ে মুসলিম পারিবারিক আইন পাল্টানো হবে কিনা। এমন কিছু করতে গেলে অনেক প্রশ্ন, জটিলতার সম্মুখীন হতে হবে।" একইসঙ্গে তিনি বলেন, "মুসলিম পারিবারিক আইনের নারীর যেটুকু অধিকার রয়েছে, তা বিজ্ঞানসম্মত। তাতে ভারসাম্য বজায় রাখা হয়েছে। আমরা এর পক্ষে।" নারী উন্নয়ন নীতির বিরোধিতাকারীদের সা