ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বাতিলের দাবিতে আন্দোলনরত একদল মৌলবাদীর সঙ্গে পুলিশের সংঘর্ষে শুক্রবার সংবাদকর্মী ও পুলিশসহ আহত হয়েছে দেড়শতাধিক। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে।
টানা চার ঘণ্টা সংঘর্ষের পর পুলিশের সঙ্গে আলোচনা শেষে কোরআন বিরোধী আইন প্রতিরোধ কমিটির ব্যানারে জড়ো হওয়া কয়েকটি ইসলামী মৌলবাদী সংগঠনের কর্মীরা দখল করে নেয়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ছেড়ে যায়।
দুপুর দেড়টা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সংঘর্ষে পল্টন থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত ব্যস্ত সড়কটি সম্পূর্ণ বন্ধ ছিল।
সরকার নারী উন্নয়ন নীতি ঘোষণার পর একে কোরআন বিরোধী অভিহিত করে স
bdnews24