ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বিরোধী মৌলবাদী গোষ্ঠী দৃশ্যত জাতীয় মসজিদ বায়তুল মোকাররম দখল করে নিয়েছে। সেখান থেকেই তারা পুলিশের ওপর ইট ছুড়ছে। দুপুর থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষে সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছে। মৌলবাদী হামলাকারীরা পুলিশের একটি শটগান ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তারা নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা রাশেদা চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রিয়াজুল বাশার ঘটনাস্থল থেকে জানিয়েছেন, বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে। পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। কথিত কোরআন বিরোধী নীতিমালা বাতিল না করলে পুরো দেশে 'আগুন লাগিয়ে দেয়ার' হুমকি দিয়েছেন ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি ফজলুল হক আমিনী।
দুপুর সাড়ে তিনটার দিকে পল্টনের মৌলবাদীদের অন্যতম মুখপত্র বলে পরিচিত 'মাসিক মদিনা' পত্রিকার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেন, "সম্পূর্ণ বিনা কারণে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের শতাধিক কর্মী আহত হয়েছে। কোরান বিরোধী যে নীতিমালা সরকার করেছে তা বাতিলের জন্য আজ আমরা সমাবেশ ডেকেছিলাম। সরকার এ নীতিমালা বাতিলের ব্যাপারে গড়িমশি করছে। দাবি বাস্ত
bdnews24