২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি দাবিতে আ. লীগ সমর্থক চিকিৎসকদের দিনব্যাপী অনশন শুরু

শেখ হাসিনার মুক্তি ও 'সুচিকিৎসা' নিশ্চিত করার দাবিতে আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকরা শুক্রবার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছে। দলটির সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ এ কর্মসূচি আহ্বান করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2008, 06:53 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি ও 'সুচিকিৎসা' নিশ্চিত করার দাবিতে আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকরা শুক্রবার দিনব্যাপী অনশন কর্মসূচি পালন করছে। দলটির সহযোগী সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ এ কর্মসূচি আহ্বান করে। সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনশন শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সভাপতি ডা. রুহুল হক, সাধারণ সম্পাদক ডা. ইকবাল আর্সালান, ডা. রোকেয়া সুলতানা, ডা. জামালউদ্দিন চৌধুরী, ডা. বদিউজ্জামান ভূইয়া, ডা. নজরুল ইসলাম, ডা. আব্দুর রউফ সরকার প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১২৪৭ ঘ.