ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার শুনানি ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে আদালত।(আরো তথ্যসহ)
বৃহস্পতিবার আসামী পক্ষের আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো: ফিরোজ আলম শুনানি মুলতবি করেন।
এর আগে শেখ হাসিনাকে এ মামলা থেকে অব্যাহতি দেয়ার শুনানিতে অংশ নিয়ে তার আইনজীবীরা অব্যাহতি দেয়া সংক্রান্ত আইনী ব্যাখ্যা আদালতের কাছে উপস্থাপন করেন।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে হাসিনাকে বিশেষ কারাগার থেকে এবং মামলার অপর আসামী তৌফিক ই ইলাহী চৌধুরীকে সাড়ে নয়টায় আদালতে হাজির করা হয়।
সে সময় হাসিনাকে উৎফুল্ল দেখাচ্ছিল। আদালতের অনুমতি নিয়ে তিনি এখন তার আইনজীবী ও আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলছেন।
এর আগে গত সোমবার শুনানি শেষে বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম ১০ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেছিলেন।
প্রায় তিন কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/এমএ/১৩১৬ঘ.
bdnews24