ঢাকা, এপ্রিল ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসেছেন সরকারের চার উপদেষ্টা। ক্যাপ্টেন আবদুল গনি সড়কের রেল ভবনে সন্ধ্যা পৌনে ৭টায় আলোচনা শুরু হয়।
জাপা প্রতিনিধিদলে আছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের ও জিয়া উদ্দিন আহমেদ বাবলু।
যোগাযোগ উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম কাদের, পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান সরকার পক্ষে রয়েছেন।
বৈঠক শুরুর আগে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আনুষ্ঠানিক সংলাপের বিষয়ে আলোচনার জন্য সরকারের আমন্ত্রণে এখানে এসেছি।"
এর আগে সোমবার রাতে রেলভবনে আওয়ামী লীগের সঙ্গে পাঁচ উপদেষ্টার অনানুষ্ঠানিক বৈঠক হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৯২১ ঘ.
bdnews24