২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ প্রশ্নে তিন উপদেষ্টার বৈঠক

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, "সংলাপ কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেছি। তবে কোন কিছু এখনও ঠিক হয়নি। আমরা এখনও আলোচনা করছি। সংলাপের দিনক্ষণও ঠিক হয়নি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2008, 08:33 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিপেঅর ডটকম)- গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, "সংলাপ কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করেছি। তবে কোন কিছু এখনও ঠিক হয়নি। আমরা এখনও আলোচনা করছি। সংলাপের দিনক্ষণও ঠিক হয়নি।" অনানুষ্ঠানিক ও আনুষ্ঠানিক সংলাপের দিনক্ষণ চুড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের দায়িত্বপ্রাপ্ত অপর দুই উপদেষ্টার সঙ্গে বুধবার প্রায় দু'ঘন্টার বৈঠক শেষে গোলাম মোহাম্মদ কাদের সাংবাদিকেদের একথা জানান। উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অনানুষ্ঠানিক যে সংলাপ শুরু হয়েছে তা শেষ করে এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে। অনানুষ্ঠানিক সংলাপ শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টা সংলাপের তারিখ ঘোষণা করবেন। প্রধান উপদেষ্টার তারিখ ঘোষণার পরেই আনুষ্ঠানিক সংলাপ শুরু হবে এবং পাঁচ থেকে ছয় দিনের মধ্যে তা শেষ হবে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে কিনা বা সব দলকে নিয়ে সংলাপে বসা হবে কিনা-এ প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সব দলের সঙ্গেই আলোচনা হবে তবে চুড়ান্ত বৈঠকে সব দলকে নিয়ে একসঙ্গে বসা হবে কিনা তা এখনও ঠিক হয়নি। প্রতিদিন কয়টি দলের সঙ্গে সংলাপ হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন, "আমরা তো প্রতিদিন তিন থেকে চারবার বৈঠকে বসতে চাই। তবে রাজনৈতিক দলগুলোরও সময়ের ব্যাপার রয়েছে। তাদের সঙ্গে প্রতিদিন যতবার বসা যায় ততবারই বসার চেষ্টা করা হবে।" উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদেরের কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এবং শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল