ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনার মুক্তি ও রোগমুক্তির জন্য সোমবার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগ এক মিলাদ মাহফিলের আয়োজন করে।
শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার ব্যাপারে সরকার 'অতি দ্রুত' সিদ্ধান্ত নেবে বলে আশা প্রকাশ করেন মিলাদে অংশ নেওয়া সভাপতিমন্ডলীর সদস্য আমির হোসেন আমু।
দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে আমু বলেন, "ঢাকা মহানগর আওয়ামী লীগের গণস্বাক্ষর অভিযানকে সফল করতে হবে। এই কর্মসূচীকে কেন্দ্র করে জনগণকে সম্পৃক্ত করতে হবে।"
মিলাদ মাহফিলে আরো অংশ নেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯৪৬ঘ.
bdnews24