২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ নিয়ে চার উপদেষ্টার বৈঠক

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে আলোচনার সম্ভাব্য বিষয় ও সরকারের অবস্থান নিয়ে সোমবার সচিবালয়ে বৈঠক করেছেন চার উপদেষ্টা। তবে আলোচনার ফলাফল সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2008, 12:24 PM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে আলোচনার সম্ভাব্য বিষয় ও সরকারের অবস্থান নিয়ে সোমবার সচিবালয়ে বৈঠক করেছেন চার উপদেষ্টা। তবে আলোচনার ফলাফল সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত কিছু জানানো হয়নি। যোগাযোগ উপদেষ্টা গোলাম মোহাম্মদ কাদের, শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল ও আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ বেলা সাড়ে ১২টার দিকে যোগাযোগ মন্ত্রণালয়ে বৈঠকে বসেন। বেলা পৌনে ৩টায় বৈঠক শেষ হয়। হাসান আরিফ পরে সাংবাদিকদের বলেন, "বৈঠকে সংলাপের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছি। এ বিষয়ে আরো অগ্রগতি হলে গণমাধ্যমকে জানানো হবে।" শিগগিরই সংলাপের দিনক্ষণ ও স্থান নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসএনডি/এমএ/১৮১৫ঘ.