ঢাকা, এপ্রিল ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।
রাষ্ট্রপতির সচিব সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এ বছরের মধ্য জুনে সেনাপ্রধানের চলতি মেয়াদ শেষ হলে এই আদেশ কার্যকর হবে।
তিনি বলেন, "প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে রাষ্ট্রপতি এ আদেশ দেন।"
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যপ্ত সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদের নিয়োগের মেয়াদ জনস্বার্থে এক বছর বাড়ানো হয়েছে।
সেনাবাহিনীর প্রধান হিসেবে মইন উ আহমেদের চাকরির মেয়াদ চলতি বছরের ১৫ জুন শেষ হওয়ার কথা ছিল। রাষ্ট্রপতির আদেশের পর ২০০৯ সালের ১৫ জুন পর্যন্ত তিনি ওই পদে থাকবেন।
২০০৫ সালের ১৫ জুন তিনি সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নেন।
[খবরটি শুনতে ডায়াল করুন গ্রামীণ ফোনে ২০০০ নম্বরে]
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসএম/জেকে/এমএ/১৭৪৩ ঘ.
bdnews24