২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ পরীক্ষার জন্য হাসিনাকে হাসপাতালে নেওয়া হবে রোববার

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোববার চোখের পরীক্ষার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হবে। হাসিনাকে শনিবার হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। কারা কর্তৃপক্ষ ও চিকিৎসকরা জানিয়েছে, হাসিনাকে রোববার হাসপাতালে নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2008, 08:12 AM

Updated : 26 Aug 2022, 01:40 PM

ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রোববার চোখের পরীক্ষার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হবে। হাসিনাকে শনিবার হাসপাতালে নেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। কারা কর্তৃপক্ষ ও চিকিৎসকরা জানিয়েছে, হাসিনাকে রোববার হাসপাতালে নেওয়া হবে। এর আগে গত বুধবার চোখের পরীক্ষার জন্য শেখ হাসিনাকে কয়েক ঘণ্টার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বর্তমানে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে অন্তরীণ। স্কয়ার হাসপাতালে ভর্তি থেকে কিছুদিন চিকিৎসা নেওয়ার পর গত ৩১ মার্চ তাকে পুনরায় বিশেষ কারাগারে ফিরিয়ে আনা হয়। শেখ হাসিনার চিকিৎসায় গঠিত স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতকাল (শুক্রবার) রাতে কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে, শনিবারের পরিবর্তে রোববার তাকে হাসপাতালে আনা হবে।" বিষয়টি নিশ্চিত হতে যোগাযোগ করা হলে কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনাকে রোববার হাসপাতালে নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৪১৩ ঘ.