২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে আরেকটি গ্রেপ্তারি পরোয়ানা

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমসহ ৯ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 05:20 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ভোলা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ নাজিমউদ্দিন আলমসহ ৯ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। চরফ্যাশন পৌর কমিশনার ও যুব লীগ নেতা আখতারুল আলম সামু হত্যা প্রচেষ্টার অভিযোগে করা মামলায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার ভোলার অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. জুলফিকার আলী খান গ্রেপ্তারি পরোয়ানা জারির এই আদেশ দেন। এ নিয়ে নাজিমউদ্দিন আলমের বিরুদ্ধে ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হল। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর তার বিরুদ্ধে ভোলায় ৬টি মামলা হয়েছে। এর মধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে ৩টি মামলায়। ভোলার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জানান, ২০০৪ সালের ১৬ ফেব্র"য়ারি চরফ্যাশনের পৌর কমিশনার ও যুবলীগ নেতা আখতারুল আলম সামুর ওপর হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ১৮ ফেব্র"য়ারি সামুর ভাই মাকসুদ চরফ্যাশন থানায় নাজিমউদ্দিন আলম ও আট বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলাটি করেন। মামলার অপর আসামিরা হলেন- চরফ্যাশন উপজেলা শ্রমিক দল সভাপতি খায়রুল ইসলাম সোহেল, বিএনপি নেতা মীর সাহেদুর রহমান, মীর সাজু, মো. ফখরুল, নোমান শেখ, মো. জমিস উদ্দিন, ফরিদ উদ্দিন ও মো. জামাল। পুলিশ ওই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। হামলার শিকার সামু এই প্রতিবেদনে ব্যাপারে নারাজি দেন এবং গত বছরের ১১ মার্চ আরেকটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের উপ-পরির্শক ফারুক গত ১৯ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.