২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইকোর্টের ১১ বেঞ্চ পুনর্গঠন

হাইকোর্টের ১১টি বেঞ্চ বৃহস্পতিবার পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। গ্রীষ্মকালীন অবকাশ শেষে ৬ এপ্রিল হাইকোর্ট খুললে এ সংক্রান্ত আদেশ কার্যকর হবে। বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবু তারিকের বেঞ্চ পুনর্গঠন করে অর্থঋণ, ভ্যাট ও করসংক্রান্ত রিট শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 03:25 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের ১১টি বেঞ্চ বৃহস্পতিবার পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি মো. রুহুল আমিন। গ্রীষ্মকালীন অবকাশ শেষে ৬ এপ্রিল হাইকোর্ট খুললে এ সংক্রান্ত আদেশ কার্যকর হবে। বিচারপতি এ বি এম খায়রুল হক ও বিচারপতি আবু তারিকের বেঞ্চ পুনর্গঠন করে অর্থঋণ, ভ্যাট ও করসংক্রান্ত রিট শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি এম এ রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ পেয়েছে সাধারণ রিট শুনানির ক্ষমতা। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের পুনর্গঠিত বেঞ্চকে সাধারণ রিট এবং ভ্যাট, কাস্টমস ও করসংক্রান্ত রিট মামলার শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। ফৌজদারি মোশন শুনানির এখতিয়ার পেয়েছে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এমদাদুল হকের বেঞ্চ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চও ফৌজদারি মোশন শুনানির এখতিয়ার পেয়েছে। একই ক্ষমতা দেওয়া হয়েছে বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি এমদাদুল হক আজাদের বেঞ্চকে। এছাড়া, পুনর্গঠিত বিচারপতি একে এম ফজলুর রহমান ও বিচারপতি এটি এম ফজলে কবিরের বেঞ্চকে ডেথ রেফারেন্স শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। একই ক্ষমতা পেয়েছে বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর বেঞ্চ। প্রধান বিচারপতির আদেশে বিচারপতি মো. আরায়েসউদ্দিন ও বিচারপতি মো. আবদুল হাইয়ের হাইকোর্ট বেঞ্চ পুনর্গঠন করে জেল আপিল ও জরুরি ক্ষমতা বিধিমালার মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে। বিচারপতি বিজন কুমার দাসকে একক বেঞ্চে দেওয়ানি ও নির্বাচনী মামলা এবং বিচারপতি মাশুক হোসেন আহমেদকে একক বেঞ্চে দেওয়ানি মামলা শুনানির ক্ষমতা দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/২০২৫ ঘ.