২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দীপের সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা জামিনে মুক্ত

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সন্দীপের বিএনপিদলীয় সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 03:12 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

কুমিল্লা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সন্দীপের বিএনপিদলীয় সাবেক সাংসদ মোস্তফা কামাল পাশা। কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও ভারপ্রাপ্ত ডিআইজি (প্রিজন) বজলুর রশিদ জানান, সন্দীপে মোস্তফা কামাল পাশার বিরুদ্ধে ৪টি চাঁদাবাজির মামলা হয়। ইতোমধ্যে ৩টি মামলায় তিনি জামিন পেয়েছেন। গত মঙ্গলবার চট্টগ্রাম বিচার বিভাগীয় হাকিম আদালত থেকে চতুর্থ মামলায় জামিন পান তিনি। বুধবার দুপুরে জামিন আদেশের কপি কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছালে বিকেলের দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার পর ওই দিনই তিনি আত্মীয় স্বজনের সঙ্গে সন্দীপের উদ্দেশ্যে রওনা হয়ে যান বলেও ভারপ্রাপ্ত ডিআইজি (প্রিজন) জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৯ ঘ.