২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবুরের আরেকটি চাঁদাবাজি মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম চাঁদাবাজি মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন সাময়িক বরখাস্তকৃত প্রধান প্রকৌশলী মো. লিয়াকত আলী শরীফ। মেয়র তৈয়েবুর এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2008, 12:42 PM

Updated : 26 Aug 2022, 01:39 PM

খুলনা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া প্রথম চাঁদাবাজি মামলার সাক্ষ্য নেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন সাময়িক বরখাস্তকৃত প্রধান প্রকৌশলী মো. লিয়াকত আলী শরীফ। মেয়র তৈয়েবুর এ সময় আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ১ নভেম্বর সিটি মেয়র শেখ তৈয়েবুর রহমান ও জনসংযোগ কর্মকর্তা সরদার আবু তাহেরকে আসামি করে চাঁদাবাজি মামলাটি করেন হাফিজুর রহমান। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর মেয়রের বিরুদ্ধে এটাই ছিল প্রথম মামলা। গত ২ নভেম্বর ঢাকার গুলশানের নিজ বাসা থেকে মেয়র গ্রেপ্তার হন। মেয়রের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র ও মাদক মামলাসহ ১১টি মামলা রয়েছে। ব্যবসায়ী আব্দুল্লাহ এলিনের দায়ের করা আরেকটি চাঁদাবাজি মামলার সাক্ষ্য একই আদালতে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৮৩৪ ঘ.