২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে হাসিনা উদ্বিগ্ন: হাসান মাহমুদ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ। বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে তিনি (হাসিনা) উদ্বেগ প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2008, 07:54 AM

Updated : 26 Aug 2022, 01:39 PM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বিগ্ন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ। বুধবার রাজধানীর স্কয়ার হাসপাতালে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে তিনি (হাসিনা) উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমার দল ক্ষমতায় থাকলে দ্রব্যমূল্য নিয়ে জনসাধারণকে এমন অসহনীয় পরিস্থিতিতে পড়তে হতো না।" স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার সকালে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চোখ পরীক্ষার পর আওয়ামী লীগ সভানেত্রীকে পুনরায় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। হাসান মাহমুদ অভিযোগ করেন, শেখ হাসিনার চোখের চিকিৎসা করেন ডা. সৈয়দ মোদাচ্ছের আলী। কিন্তু বুধবার তাকে স্কয়ার হাসপাতালে ডাকা হয়নি। সকাল ৮টা ২১ মিনিটে শেখ হাসিনাকে বিশেষ কারাগার থেকে স্কয়ার হাসপাতালে আনা হয়। চোখের একটি পরীক্ষাসহ অন্যান্য কয়েকটি শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে সকাল ১০টা ৩৩ মিনিটে কারা উপ-মাহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকীর নেতৃত্বে নিরাপত্তা কর্মীরা স্কয়ার হাসপাতাল থেকে শেখ হাসিনাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার চোখের কিছু রুটিন টেস্ট করার জন্য আজ স্কয়ার হাসপাতালে আনা হয়েছে।" শেখ হাসিনার চিকিৎসার জন্য গঠিত স্কয়ার হাসপাতালের চিকিৎসক প্যানেলের প্রধান অধ্যাপক সানোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী শেখ হাসিনাকে চোখের একটি পরীক্ষা করার জন্য আজ হাসপাতালে আনা হয়। চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহ আলম তার চোখের পরীক্ষা করেছেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর অন্যান্য শারীরিক পরীক্ষাও হয়েছে।" গত ১১ মার্চ শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৯ দিন পর গত ৩০ মার্চ তাকে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালতে হাজির করা হয়। ওই সময় শেখ হাসিনা আদালতের কাছে অভিযোগ করেন, চিকিৎসা শেষ হওয়ার আগেই তাকে জোর করে হাসপাতাল থেকে আদালতে নেওয়া হয়েছে। পরে আদালত তাকে সরাসরি বিশেষ কারাগারে নেওয়া হয়। স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক্সরে, আল্ট্রাসনোগ্রাম, রক্তের বিভিন্ন ধরনের পরীক্ষা এবং চোখের পরীক্ষা করা হয়। শেখ হাসিনাকে গত বছর ১৬ জুলাই ধানমন্ডির সুধাসদন থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএস/ইএইচবি/এএইচডি/আরএ/জিএনএ/১০৫০ ঘ.