২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তির দাবিতে নারী ব্যক্তিত্বদের স্বাক্ষর

শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে যুব মহিলা লীগের স্বাক্ষরগ্রহণ কর্মসূচিতে মঙ্গলবার নারী ব্যক্তিত্বদের অনেকে সই করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে যুব মহিলা লীগের স্বাক্ষরগ্রহণ কর্মসূচিতে মঙ্গলবার নারী ব্যক্তিত্বদের অনেকে সই করেছেন। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে স্বাক্ষর করেন নারী নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী, অ্যডভোকেট সাহারা খাতুন, ডা. দীপু মণি, আয়েশা খানম, সালমা হক, ফেরদৌসী প্রিয়ভাষিনী, পান্না কায়সার, শ্যামলী নাসরিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাহেদা আহমদ, ড.জিনাত হুদা অহিদ, সুরাইয়া আক্তার, আফরোজা বানু প্রমুখ। যুব মহিলা লীগের এই স্বাক্ষর গ্রহণ কর্মসূচি শুরু হয়েছে গত ২৭ মার্চ। সপ্তাহব্যাপী এই কর্মসূিচ শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাক্ষর সংম্বলিত স্মারকলিপি জমা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২১৩২ ঘ.