ঢাকা, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার সঙ্গে সোমবার কারাগারে দেখা করেছেন দুই পুত্রবধূ ও জা।
খালেদার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী শর্মিলী রহমান সিঁথি ও জিয়াউর রহমানের বড় ভাইয়ের স্ত্রী তাহেরা বেগম বিকেল সোয়া ৪টা থেকে পৌনে ৫টার মধ্যে আলাদাভাবে শেরে বাংলা নগরের বিশেষ কারাগারে যান।
পৌনে ৭টার দিকে বেরিয়ে আসেন তারা।
উপ কারা মহা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান, খালেদা জিয়ার আত্মীয়রা ব্যাক্তিগত আলোচনা করেছেন। পরেরবার দেখা করার সময় সন্তানদের সঙ্গে আনার অনুমতি চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর দুই পুত্রবধূ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এএল/এসএনডি/২১৫৮ ঘ.
bdnews24