২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোটাস কামাল ও ওবায়দুল করিমের বিরুদ্ধে অভিযোগ গঠন

অর্থ জালিয়াতির মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তৃতীয়জন হচ্ছেন লোটাস কামালের ব্যবসায়িক গ্রুপের কর্মকর্তা এবিএম সেলিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ জালিয়াতির মামলায় আওয়ামী লীগের সাবেক সাংসদ আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), ওরিয়ন গ্র"পের চেয়ারম্যান ওবায়দুল করিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তৃতীয়জন হচ্ছেন লোটাস কামালের ব্যবসায়িক গ্রুপের কর্মকর্তা এবিএম সেলিম। রোববার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন এ অভিযোগ গঠন করেন। আগামী ৬ এপ্রিল থেকে এ মামলায় সাক্ষ্য নেওয়া শুরু হবে। রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়েছে ১৬ জনকে। লোটাস কামাল বর্তমানে কারাগারে, বাকি দুই আসামি পলাতক রয়েছেন। গত বছরের ৭ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন 'মানি লন্ডারিং প্রতিরোধ' আইনে গুলশান থানায় মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, ব্যবসায়িক সম্পর্ক না থাকা সত্ত্বেও ওবায়দুল করিম ২০০৬ সালের ২১ থেকে ৩১ মে-র মধ্যে লোটাস কামাল গ্র"পের কয়েকটি প্রতিষ্ঠান ও এবিএম সেলিমের ব্যাংক হিসাবে সাত দফায় মোট দুই কোটি টাকার চেক জমা দেন। পরে লোটাস কামাল এ টাকা তুলে নেন। এজহারে আরও বলা হয়, প্রতিষ্ঠানগুলোর বার্ষিক হিসাব বইতেও এসব চেকের বিষয়ে সুস্পষ্ট কিছু উল্লেখ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২১০৯ ঘ.