২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে চাঁদাবাজির মামলায় সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহা জেলহাজতে

চাঁদাবাজির মামলায় নড়াইল-১ (কালিয়া- নড়াইল সদরের একাংশ) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহা, তার ছেলে সুকেশ কুমার সাহা ও কালিয়া উপজেলা বিএনপির সভাপতি নওয়াবুল আলমসহ ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 01:14 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

নড়াইল, ৩০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির মামলায় নড়াইল-১ (কালিয়া- নড়াইল সদরের একাংশ) আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহা, তার ছেলে সুকেশ কুমার সাহা ও কালিয়া উপজেলা বিএনপির সভাপতি নওয়াবুল আলমসহ ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। রোববার নড়াইল মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। হাকিম মো. মোশারফ হোসেন জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জেলহাজতে পাঠানো অপর আসামিরা হলেন- আবুল কাসেম, সাজ্জাদ হোসেন, বাদশা মাষ্টার, ওহিদুজ্জামান, ইউসুফ খান, রবিউল ইসলাম, মোস্তাক খাঁ। এরা সবাই বিএনপি কর্মী। এ বছর ২৭ ফেব্র"য়ারি ব্যবসায়ী ও কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষ্ণপদ ঘোষ সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহা ও তার ছেলে সুকেশ কুমার সাহাসহ বিএনপির ২২ নেতাকর্মীকে আসামি করে কালিয়া থানায় চাঁদাবাজির মামলাটি করেন। গত ১০ মার্চ আসামিরা হাইকোর্টে জামিনের আবেদন করে। আদালত তাদেরকে তিন সপ্তাহের মধ্যে নিু আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়। মামলার অপর ১১ আসামি পলাতক রয়েছেন। মামলার অভিযোগে বলা হয়, ২০০১ সালের ১ অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে এবং উপ-নির্বাচনে জয়লাভের পর থেকে ধীরেন্দ্রনাথ সাহা মোবাইল ফোনে কৃষ্ণপদ ঘোষের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় ধীরেন্দ্রনাথ সাহা ও নওয়াবুল আলমের নেতৃত্বে আসামিরা ২০০২ সালের ২৮ মে তার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০১ ঘ.