২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোর করে হাসপাতাল ত্যাগে বাধ্য করার অভিযোগ হাসিনার

চিকিৎসা শেষ না করেই শেখ হাসিনাকে জোর করে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী স্বয়ং। রোববার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানির দিন সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালত-১ এর বিচারক ফিরোজ আলমের কাছে তিনি বলেন,"আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমার আরও কয়েকটি পরীক্ষা করার কথা ছিল। কিন্তু পরীক্ষাগুলো শেষ না করেই আমাকে রিলিজ করা হয়েছে।" প্রদীপ চৌধুরী জানাচ্ছেন (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2008, 09:22 AM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চিকিৎসা শেষ না করেই শেখ হাসিনাকে জোর করে হাসপাতাল ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী স্বয়ং। রোববার ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানির দিন সংসদ ভবন এলাকায় বিশেষ জজ আদালত-১ এর বিচারক ফিরোজ আলমের কাছে তিনি বলেন,"আগামী বৃহস্পতিবার পর্যন্ত আমার আরও কয়েকটি পরীক্ষা করার কথা ছিল। কিন্তু পরীক্ষাগুলো শেষ না করেই আমাকে রিলিজ করা হয়েছে।" এদিকে হাসিনা অসুস্থ বোধ করায় আগামী ৩ এপ্রিল পর্যন্ত মামলা মুলতবি করা হয়েছে। আদালত থেকে তাকে বিশেষ কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুরে স্কয়ার হাসপাতালের মহাব্যবস্থাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জেমস গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনাকে আমরা ডিসচার্জ করে দিয়েছি। ওনার আর এখানে আসতে হবে না। তার কিছু শারীরিক পরীক্ষা এখনো বাকি রয়েছে। পরীক্ষাগুলো করার জন্য তিনি আসবেন। তবে ভর্তির প্রয়োজন নেই।" গত ডিসেম্বর থেকে নিজের অসুস্থতা ও চিকিৎসা না পাওয়ার কথা বর্ণনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন,"চিকিৎসকের নিষেধ সত্ত্বেও আমাকে আদালতে আসার জ&#24