২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০ এপ্রিলের আগেই সারাদেশে আওয়ামী লীগের 'গণ অনশন'

শেখ হাসিনার মুক্তি, যুদ্ধাপরাধীদের বিচার, জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আগামী ২০ এপ্রিলের আগেই সারাদেশে 'গণ অনশন' কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির' প্রতিবাদও জানাবে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 01:38 PM

ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি, যুদ্ধাপরাধীদের বিচার, জরুরি অবস্থা প্রত্যাহার ও নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে আগামী ২০ এপ্রিলের আগেই সারাদেশে 'গণ অনশন' কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও 'আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির' প্রতিবাদও জানাবে দলটি। শনিবার ধানমণ্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই 'গণ অনশন' কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে কর্মসূচির নির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেনি দলের বর্তমান নীতি নির্ধারকরা। সকাল ১১টায় শুরু হয়ে বিকাল সাড়ে পাঁচটায় বৈঠক শেষ হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকেদের কাছে গণ অনশন কর্মসূচির কথা জানান। তিনি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের সংলাপ আয়োজন করার দাবিও জানান। জামায়াতসহ সব রাজনৈতিক দলকে একসঙ্গে সংলাপে ডাকা হলে সেখানে আওয়ামী লীগ অংশ নেবে কি না জানতে চাইলে তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের যেখানে ডাকা হবে, সেখানে আওয়ামী লীগ যাবে না। আমরা আশা করি জামায়াতসহ সবাইকে একসঙ্গে ডেকে সরকার সংলাপ ভণ্ডুল করবে না।" দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, "মানুষ নীরবে সহ্য করছে, আর সহ্য করবে না। ধৈর্যের বাঁধ ভাঙবে। সরকার যথাযথভাবে ব্যবস্থা নিলে ও খাদ্যের মজুদ থাকলে এই অবস্থা হতো না।" 'গণ অনশনের' চূড়ান্ত তারিখ জানতে চাইলে তিনি জানান, ঢাকা মহানগর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করেই এই কর্মসূচির তারিখ ও ধরন চূড়ান্ত করা হবে। কার্যনির্বাহী সংসদের প্রস্তাবে অবিলম্বে শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি দাবি এবং উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার এবং যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সা