২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সদ্য প্রয়াত শাশুড়িকে দেখে টুকু আবার কারাগারে

সদ্য প্রয়াত শাশুড়িকে দেখার পর প্যারোল শেষে আবার কারাগারে পাঠানো হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে। টুকুর শাশুড়ি মামজিদা চৌধুরী শুক্রবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তাকে দেখতে বিকেলে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। রাত ৮টায় প্যারোলের সময় শেষ হলে প্রিজন ভ্যানে তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2008, 02:26 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য প্রয়াত শাশুড়িকে দেখার পর প্যারোল শেষে আবার কারাগারে পাঠানো হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে। টুকুর শাশুড়ি মামজিদা চৌধুরী শুক্রবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তাকে দেখতে বিকেলে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। রাত ৮টায় প্যারোলের সময় শেষ হলে প্রিজন ভ্যানে তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। উপ-মহাকারাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী শুক্রবার রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''শাশুড়ির মৃত্যুতে প্যারোলে চার ঘণ্টার জন্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে বিকেল ৪টায় মুক্তি দেওয়া হয়েছিল। রাত ৮টায় আবার প্রিজন ভ্যানে করে তাকে কাশিমপুর কারাগার নিয়ে যাওয়া হয়েছে।'' প্যারোলে মুক্তির সময় ইকবাল মাহমুদ টুকু লালমাটিয়ায় শাশুড়ির জানাজা ও দাফনে অংশ নেন। মামজিদা চৌধুরীকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ইকবাল হাসান মাহমুদকে গত বছরের ৩ ফেব্র"য়ারি যৌথবাহিনী আটক করে। একটি দুর্নীতি মামলায় টুকুর ৯ বছরের কারাদণ্ড হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমএআর/এমএ/২০৩০ ঘ.