২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে জার্মান এমপিদের বৈঠক

বিএনপির সংস্কারপন্থী অংশ ও আওয়ামী লীগের সঙ্গে বৃহস্পতিবার আলাদাভাবে বৈঠক করেছেন সফররত জার্মান পার্লামেন্টারি দলের সদস্যরা। জার্মান রাষ্ট্রদূতের গুলশানের বাসায় প্রথমে আওয়ামী লীগ ও পরে বিএনপির সংস্কারপন্থী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জার্মান প্রতিনিধিরা। এ সময় রাষ্ট্রদূত ফ্রাংক মেইকে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 05:14 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপির সংস্কারপন্থী অংশ ও আওয়ামী লীগের সঙ্গে বৃহস্পতিবার আলাদাভাবে বৈঠক করেছেন সফররত জার্মান পার্লামেন্টারি দলের সদস্যরা। জার্মান রাষ্ট্রদূতের গুলশানের বাসায় প্রথমে আওয়ামী লীগ ও পরে বিএনপির সংস্কারপন্থী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন জার্মান প্রতিনিধিরা। এ সময় রাষ্ট্রদূত ফ্রাংক মেইকে উপস্থিত ছিলেন। বৈঠকে জার্মানির পার্লামেন্টারি দলের প্রতিনিধিরা রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রধান দু'দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তাদের অবস্থান জানতে চান। আওয়ামী লীগের প্রতিনিধিদলে ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও মতিয়া চৌধুরী। বিএনপির সংস্কারপন্থী অংশের প্রতিনিধিদলে ছিলেন সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অবঃ) জেড এ খান, সাবেক সাংসদ শাহ মো. আবুল হোসাইন, নাজির হোসেন ও জহির উদ্দিন স্বপন। বৈঠকশেষে বিএনপির প্রতিনিধিদলের সদস্য জহির উদ্দিন স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে তাদের আলাদা বৈঠক হয়েছে। তারা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা আমাদের অবস্থান ব্যাখ্যা করেছি।" জার্মান পার্লামেন্টের ছয় সদস্যের প্রতিনিধিদলটি বুধবার বাংলাদেশে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআরএফ/টিএইচ/এসকে/২৩০৪ঘ.