২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবায়দুল কাদের, তাহেরসহ ১৭ জন হাইকোর্টের উপদেষ্টা বোর্ডে

আওয়ামী লীগের ওবায়দুল কাদের, জামায়াতের আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ আটকাদেশপ্রাপ্ত ১৭ জনকে বৃহস্পতিবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:37 PM

ঢাকা, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের ওবায়দুল কাদের, জামায়াতের আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ আটকাদেশপ্রাপ্ত ১৭ জনকে বৃহস্পতিবার হাইকোর্টের ডিটেনশন অ্যাডভাইজারি বোর্ডে হাজির করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে নিয়ে গঠিত বোর্ডে কড়া নিরাপত্তার মধ্যে দুপুর সোয়া ১টার দিকে তাদের হাজির করা হয়। আটকাদেশের মেয়াদ বাড়ানো হবে কিনা- এ বিষয়ে সিদ্ধান্তের জন্য শুনানি গ্রহণ করে বোর্ড। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। বেলা সাড়ে ৩টায় তাদের আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। জরুরি অবস্থা জারির পর বিভিন্ন সময় এই ১৭ জন গ্রেপ্তার হন। তাদের প্রত্যেককে প্রথমে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হলেও পরে বিভিন্ন সময় এই মেয়াদ বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এএল/এসএনডি/২২০১ ঘ.