ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৭ বছরে পা রাখল বাংলাদেশ। স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সশস্ত্র লড়াইয়ের সূচনায় ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি সেনাবাহিনী নির্মম আক্রোশে ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের ওপর। নয় মাসের যুদ্ধে হানাদার বাহিনীর হত্যাযজ্ঞে সঙ্গে ছিল এ দেশীয় রাজাকার, আল বদর, আল শামস নামের ঘাতক গোষ্ঠী।
২৬ মার্চের প্রথম সূচনায় এক মিনিটের নিষ্প্রদীপ কর্মসূচির মাধ্যমে বাঙালি স্মরণ করেছে ২৫ মার্চের কাল রাতসহ মুক্তির লড়াইয়ে আত্মদানকারী বীর শহীদদের। সঙ্গে উচ্চারিত দাবি যুদ্ধাপরাধীদের বিচার চাই।
২৫ মার্চ রাতেই গ্রেপ্তার করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এর আগেই স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়ে যান তিনি। সশস্ত্র সংগ্রামে নামে গোটা জাতি। দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নয় মাস যুদ্ধের পর বিশ্ব মানচিত্রে অভ্যূদয় হয় স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র- বাংলাদেশ।
২৫ মার্চের ভয়াবহ সেই রাতের হত্যাযজ্ঞ স্মরণে মুক্তিযুদ্ধের রণাঙ্গণে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম রাত ১২টা থেকে ১ মিনিটের জন্য সারাদেশে সব বাতি নিভিয়ে নি
bdnews24