ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনাকে মুক্ত করে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করাই আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য। দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ লক্ষ্যের কথা জানিয়েছেন।
তিনি মঙ্গলবার দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের সঙ্গে ইরানের রাষ্ট্রদূত হাসান ফারাজানদের সাক্ষাৎ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিং করার সময় জানাতে এ কথা বলেন।
ইরানের রাষ্ট্রদূত বিকেলে জিল্লুর রহমানের বাসায় গিয়ে প্রায় ৪৫ মিনিট অবস্থান করেন। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা এবং শেখ হাসিনার অসুস্থতা নিয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কথা হয়েছে।
তিনি বলেন, "আমি আশা করি এই বছরের শেষে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।"
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "শেখ হাসিনার যদি আরো উন্নত চিকিৎসার প্রয়োজন হয় সরকার তারও ব্যবস্থা করবে বলে আমি বিশ্বাস করি।"
পরে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অতিসত্ত্বর আলোচনায় বসা উচিত।"
আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো শেখ হাসিনার মুক্তির দাবিতে যে কর্মসূিচ পালন করছে সে প্রসঙ্গে তিনি বলেন, "এই কর্মসূচিগুলো আবেগের বহিঃপ্রকাশ।"
স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি নেওয়া সত্ত্বেও বুধবার আওয়ামী লীগের আলোচনা সভা কেনো অনুষ্ঠিত হচ্ছে না
bdnews24