২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরের মধ্যেই উপজেলা নির্বাচন চায় ইউপি ঐক্য জোট

অক্টোবর মাসের মধ্যেই উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্য জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 01:52 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

রংপুর, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অক্টোবর মাসের মধ্যেই উপজেলা পরিষদ নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্য জোট। জোট নেতারা বলেন, তৃণমুল পর্যায়ে স্থানীয় শাসন ব্যাবস্থাকে শক্তিশালী করা এবং জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন দিতে হবে। এটা এখন জনদাবিতে পরিণত হয়েছে। সোমবার রংপুর পুলিশ হলে অনুষ্ঠিত বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ঐক্য জোটের আঞ্চলিক সম্মেলনে জোট নেতারা এ কথা বলেন। রংপুর-দিনাজপুর অঞ্চলের আট জেলার ৫৪০টি ইউনিয়নের প্রায় দুই হাজার ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ ঐক্য জোট বৃহত্তর রংপুর-দিনাজপুর অঞ্চলের আহবায়ক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ সাবেক অধ্যক্ষ ড. রেজাউল হক। বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম ও ইউনিয়ন পরিষদ ঐক্য জোটের সভাপতি মাহবুবুর রহমান টুলু, মহাসচিব আতাহারুল ইসলাম বুলবুল প্রমুখ। বক্তারা স্থানীয় সরকার গৃহিত উন্নয়ন কর্মকাণ্ডে সংসদ সদস্যদের অযাচিত হস্তক্ষেপ বন্ধসহ ১২ দফা দাবি তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৯৩৯ ঘ.