ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দান ও জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক যোগাযোগমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ও তার স্ত্রী তাসমিমা হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দুদকের উপ সহকারী পরিচালক মো. রেজাউর হাসান তরফদার এ অভিযোগপত্র দাখিল করেন।
গত বছরের ৭ অক্টোবর ধানমন্ডি থানায় দায়ের হওয়া এ মামলায় বলা হয়, অভিযুক্তরা দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদের হিসাব বিবরণীতে ৪ কোটি ২২ লাখ ৫৯ হাজার ৪৩৮ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
এছাড়া তারা ১৭ কোটি ১ লাখ ৫২ হাজার ৭১২ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূতভাবে অর্জন করেছেন। এ মামলাটির বাদি হচ্ছেন, দুদকের সহকারী পরিচালক ফাইয়াজ আলম।
১১ জানুয়ারির পট পরিবর্তনের পর আনোয়ার হোসেন মঞ্জু দেশত্যাগ করেন। তিনি আইনের সম্মুখীন হওয়ার জন্য দেশে ফিরতে চান বলে স
bdnews24