ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে যুদ্ধাপরাধীর বিচার শুরুসহ ১৬ দফা ঘোষণার মধ্য দিয়ে শুক্রবার বিকেলে শেষ হয়েছে সেক্টর কমান্ডারস ফোরামের দিনব্যাপী জাতীয় কনভেনশন।
ঘোষণাপত্রে বলা রয়েছে, 'কনভেনশন আশা করছে, সুশাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ তত্ত্বাবধায়ক সরকার সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে দ্রুত সিদ্ধান্ত নেবে এবং মানবতা, ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে তার অবস্থান সুস্পষ্ট করবে। কনভেনশন ঘোষণা করছে যে, ১৯৭১ এর তাবৎ যুদ্ধাপরাধ মানবতা ও বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ এবং সে কারণে তার বিচারে রাষ্ট্রকেই উদ্যোগী বা বাদী হতে হবে।'
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সংবিধানের ইন্টারন্যাশনাল ট্রাইবুনালস অ্যাক্ট এর অধীনে একটি ট্রাইব্যুনাল গঠন, এ ব্যাপারে আন্তর্জাতিক সংশ্লিষ্টতা নিশ্চিত করতে জাতিসংঘের কাছে আবেদন করা, যুদ্ধাপরাধীদের সঙ্গে সংশ্লিষ্ট দলের রাজনৈতিক নিবন্ধন না করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয় এই ঘোষণাপত্রে।
এছাড়া ঘোষণাপত্রের মাধ্যমে দেশের সাধারণ জনগণের প্রতি যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়া, স্বাধীনতাবিরোধী ও সা
bdnews24