২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে ভোটার হবেন না খালেদা: আইনজীবী

খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, তার বিরুদ্ধে দায়ের সব মামলাই অবৈধ। এর প্রতিবাদ জানাতে খালেদা জিয়া কারাগারে ভোটার হবেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর আজম খান সাংবাদিকদের এ কথা বলেন। খালেদার আরেক আইনজীবী ব্যরিস্টার নাসির উদ্দিন অসীম এ সময় তার সঙ্গে ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন, তার বিরুদ্ধে দায়ের সব মামলাই অবৈধ। এর প্রতিবাদ জানাতে খালেদা জিয়া কারাগারে ভোটার হবেন না। বৃহস্পতিবার সন্ধ্যায় শেরেবাংলা নগরের বিশেষ কারাগারে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর আজম খান সাংবাদিকদের এ কথা বলেন। খালেদার আরেক আইনজীবী ব্যরিস্টার নাসির উদ্দিন অসীম এ সময় তার সঙ্গে ছিলেন। আজম খান বলেন, "খালেদা জিয়া আমাদের বলেছেন, গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া মামলাসহ তার বিরুদ্ধে দায়ের সব মামলাই অবৈধ। এর প্রতিবাদ জানাতে কারাগারে তিনি ভোটার হবেন না।" এ প্রসঙ্গে উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (খালেদা জিয়া) ভোটার হবেন না এমন কোনো কথা কখনো আমাদের বলেননি। আমরা তাকে বারবার ভোটার হওয়ার জন্য অনুরোধ করেছি। তিনি বলেছেন, পরে তিনি এ বিষয়ে আমাদের জানাবেন।" মেজর ছিদ্দিকী বলেন, "ভোটার হওয়ার বিষয়ে তো জোর করার কিছু নেই। বিশেষ কারাগরে তিনি একাই ভোটার হতে বাকি আছেন। আমরা আশা করছি, আগামী সপ্তাহেই খালেদা জিয়ার ছবি তুলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যাবে।" এর আগে গত ১০ মার্চ কারাবন্দি শেখ হাসিনা তার ধানমন্ডির ঠিকানায় ভোটার হন। সেদিন বিশেষ কারাগারে তার ছবিও তোলা হয়। খালেদা জিয়াকেও ওইদিনই ভোটার করার কথা থাকলেও তিনি সেদিন নিবন্ধন ফরমে সই করেননি, ছবিও তুলতে রাজি হননি। ওইদিন সন্ধ্যায় মেজর ছিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, "খালেদা জিয়া সম্মতি দিলে মঙ্গলবার (১১ মার্চ) তাকে ভোটার করা হবে।" কিন্তু পরে আর বিষয়টি এগোয়নি। প্রচলিত বিধান অনুযায়ী, কারাবন্দিরা ডাকযোগে পাঠানো ব্যালটের মাধ্যমে নিবন্ধিত এলাকার ঠিকানায় ভোট দিতে পারেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ব্#ি