২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি ও পৌর নির্বাচন পেছাতে পারে: সিইসি

আগামী এপ্রিলে অনুষ্ঠেয় চার সিটি করপোরেশন ও সাতটি পৌরসভার নির্বাচন পেছাতে পারে বলে আভাষ দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "স্থানীয় সরকার (সংশোধিত) নির্বাচনী আইন এখনও হাতে পাইনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 08:52 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- আগামী এপ্রিলে অনুষ্ঠেয় চার সিটি করপোরেশন ও সাতটি পৌরসভার নির্বাচন পেছাতে পারে বলে আভাষ দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, "স্থানীয় সরকার (সংশোধিত) নির্বাচনী আইন এখনও হাতে পাইনি। ওটা পেলে বলতে পারবো, কবে নাগাদ এ সব নির্বাচন হবে। আর এসব নির্বাচন এক-দুই মাস পেছালে সমস্যা নেই। আমাদের মূল লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন।" উল্লেখ্য, আগামী এপ্রিলে মেয়াদ উত্তীর্ণ রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট- এই চারটি সিটি করপোরেশন এবং শরীয়তপুর, সীতাকুণ্ড, কক্সবাজার, গোপালগঞ্জ, শ্রীপুর, ফুলবাড়িয়া ও মানিকগঞ্জ - এই সাতটি পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিয়েছিলো নির্বাচন কমিশন। এ জন্য গত ৫ ফেব্র"য়ারি সিইসি শামসুল হুদা মার্চ মাসের মধ্যে জরুরি অবস্থা ও ঘরোয়া রাজনীতির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানান। কবে নাগাদ সিটি ও পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, তা জানতে চাইলে বুধবার সিইসি সাংবাদিকদের বলেন, "স্থানীয় সরকার আইনটি (সংশোধিত) হাতে না আসলে বলতে পারবো না। আমাদের মূল লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচন। আমরা এখন সেটি নিয়েই ভাবছি।" তিনি আরো জানান, এ মাসের ২৬ তারিখ নাগাদ সারাদেশে পাঁচ কোটি ভোটার নিবন্ধিত হবেন বলে ছবিসহ ভোটার তালিকা প্রকল্প সেল থেকে তাকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৬৪৫ ঘ.