২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে হাসপাতালে নেওয়ার বিষয়টি আদালতকে জানানো হয়নি: বিচারক

কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হাসপাতালে স্থানান্তরের বিষয়টি আদালতকে যথাযথভাবে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2008, 07:45 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হাসপাতালে স্থানান্তরের বিষয়টি আদালতকে যথাযথভাবে জানানো হয়নি বলে অভিযোগ করেছেন বিশেষ জজ আদালত-১ এর বিচারক মো. ফিরোজ আলম। সোমবার অসুস্থ হাসিনার প্রকৃত শারীরিক অবস্থা জানতে আদালতের হস্তক্ষেপ চেয়ে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বলেন, এক্ষেত্রে তাকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি শেখ হাসিনাকে এদিন আদালতে হাজির না করানোয় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলাটির অভিযোগ গঠনের শুনানি আগামী ২৩ মার্চ পর্যন্ত মুলতবি করেন বিচারক ফিরোজ আলম। সোমবার আদালতের কার্যক্রমের শুরুতেই শেখ হাসিনার আইনজীবী কামরুল ইসলাম আদালতকে বলেন, "শেখ হাসিনা হাসপাতালে কিভাবে আছেন, কেমন আছেন, তার শারীরিক অবস্থা কী- তার কিছুই আমরা জানতে পারছি না।" তিনি আরও বলেন,"গতকাল (রোববার) শেখ হাসিনার সঙ্গে আইনজীবীদের দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ টেলিফোন করে স্কয়ার হাসপাতালে ডেকে নিয়েছিলেন। কিন্তু দীর্ঘ আড়াই ঘন্টা বসিয়ে রেখেও আমাদেরকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এতে আমরা আশঙ্কা করছি, তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন।" শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসকদের দিয়ে তার চিকিৎসা করানোর ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম । এ সময় বিচারক ফিরোজ আলম বলেন, "শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করার বিষয়টি আমার রেকর্ডে নেই। গত ১৩ মার্চ এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন আমাকে জানানো হয়, শেখ হাসিনা অসুস্থ। আজ (সোমবার) সকালে আমাকে স্কয়ার হাসপাতাল ও বিশেষ কারাগারের কারারক্ষক ফারুক আহমেদের সই করা দুটি লুজ শিট পাঠানো হয়েছে। কারারক্ষকের নোট শিটে বলা হয়েছে, 'ইনভেস্টিগেশন' এর জন্য শেখ হাসিনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।" তিনি আরও বলেন, "কোনও আসামির অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি আদালতের জিম্মায় থাকেন। আসামি কোথায় থাকবেন, কিভাবে থাকবেন; তার নির্দেশনা দেবে আদালত।" বিচারক বলেন, "তবে জরুরি প্রয়োজনে চিকিৎসার জন্য আসামিকে কোথাও নেওয়া হলে তা আদালতকে জানাতে হবে। কিন্তু এক্ষেত্রে আমাকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি।" তিনি বলেন, "চিকিৎসার বিষয়গুলো নিয়ে এমনকি শেখ হাসিনা আদালতে এসেও এ বিষয়ে আমাকে কিছু জানাননি।" শেখ হাসিনার চিকিৎসার বিষয়ে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কোন কোন চিকিৎসক তার চিকিৎসা করছেন, তার বর্তমান অবস্থা কী, আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করতে না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা চেয়ে সংশি