২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিউদ্দিন আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবে দুদক

আদম শুমারি ও গৃহগণনা প্রকল্পে সরকারের ৯৪ লাখ টাকা ক্ষতির মামলায় ড. মহিউদ্দিন খান আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদম শুমারি ও গৃহগণনা প্রকল্পে সরকারের ৯৪ লাখ টাকা ক্ষতির মামলায় ড. মহিউদ্দিন খান আলমগীরকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে কমিশনের উপ পরিচালক এস এম মফিদুল ইসলাম রোববার দুপুরে এ বিষয়ে আবেদন জানালে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী তা মঞ্জুর করেন। গত ২৭ নভেম্বর মোহাম্মদপুর থানায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীরসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলাটি করেন কমিশনের উপ পরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদীন শিবলী। মামলার অন্য আসামিরা হলেন, পরিসংখ্যান ব্যুরোর সাবেক সচিব সৈয়দ তানভীর হোসেন, ব্যুরোর সাবেক যুগ্ম পরিচালক এস এম তাজুল ইসলাম, এলিট প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের মহাব্যবস্থাপক মহসীন আলী প্রামানিক ও সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মো. আরশাদ আলী। মামলার অভিযোগে বলা হয়, আদম শুমারি ও গৃহ গণনা প্রকল্পে প্রশ্নপত্র মুদ্রণ সরকারিভাবে বিনা খরচে করার কথা থাকলেও অভিযুক্তরা বেসরকারি এলিট প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে কাজ দিয়ে সরকারের ৯৪ লাখ টাকার ক্ষতি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসএনডি/২১৫৩ ঘ.