২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার চিকিৎসক প্যানেলে নতুন পাঁচ জন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসার জন্য গঠিত প্যানেলে নতুন পাঁচ চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্যানেলে চিকিৎসকের সংখ্যা ১২ হলো। হাসপাতালটির মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক ও হাসিনার চিকিৎসার জন্য গঠিত প্যানেলের প্রধান ডা. সানোয়ার হোসাইন শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2008, 03:27 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসার জন্য গঠিত প্যানেলে নতুন পাঁচ চিকিৎসককে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে প্যানেলে চিকিৎসকের সংখ্যা ১২ হলো। হাসপাতালটির মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক ও হাসিনার চিকিৎসার জন্য গঠিত প্যানেলের প্রধান ডা. সানোয়ার হোসাইন শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, "জেনারেল ফিজিশিয়ান ডা. রুহুল হাসান জোয়ার্দার, নাক কান গলা বিশেষজ্ঞ ডা. হীরামনি শর্মা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জিয়াউল হক, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম আখতার হোসেনকে প্যানেলের অন্তর্ভুক্ত করা হয়েছে।" প্যানেল থেকে পাঁচজন চিকিৎসককে বাদ দেওয়ার গুঞ্জন সম্পর্কে প্রশ্ন করা হলে ডা. সানোয়ার হোসাইন বলেন, "কাউকে বাদ দেওয়া হয়নি। নতুন করে এই পাঁচ জনকে প্যানেলে নেয়া হয়েছে। কখনো প্রয়োজন হলে তারা বিকল্প চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করবেন।" এর আগে গত বুধবার অধ্যাপক সানোয়ার হোসাইনের নেতৃত্বে মেডিসিন বিশেষজ্ঞ মীর্জা নাজিম উদ্দিন, হৃদরোগ বিশেষজ্ঞ এম এইচ মিল্লাত, হৃদরোগ বিশেষজ্ঞ মো. তৌহিদুজ্জামান, নাক কান গলা বিশেষজ্ঞ এম এইচ সাহিল মাহমুদ, এ বি এম সারোয়ার-ই-আলম ও ডা. শাহ আলমকে নিয়ে সাত সদস্যের প্যানেল গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/জেকে/এমএ/২১২২ঘ.