২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে সরকার হতাশ

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে 'ভারসাম্যহীন তথ্যের' জন্য হতাশা প্রকাশ করেছে তত্ত্বাবধায়ক সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2008, 11:43 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট প্রকাশিত মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে 'ভারসাম্যহীন তথ্যের' জন্য হতাশা প্রকাশ করেছে তত্ত্বাবধায়ক সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওই হতাশার কথা জানিয়ে বলা হয়, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করে বাংলাদেশ সরকার প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় প্রতিশ্র"তিবদ্ধ। মঙ্গলবার যুক্তরাষ্ট্র সরকার ২০০৭ সালে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বাংলাদেশ সরকার। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, জরুরি অবস্থা জারি এবং জাতীয় নির্বাচন স্থগিত করার পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে। বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা, জামিনের অধিকারসহ বিভিন্ন মৌলিক অধিকার চর্চা বন্ধ রয়েছে। এই সময়ে যৌথবাহিনীর হাতে আটক সন্দেভাজনদের অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন, জোর করে স্বীকারোক্তি আদায় এবং প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করতে রাজি হওয়ার বিনিময়ে সন্দেহভাজনদের মুক্তি দেওয়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণারয়ের বিবৃতিতে বলা হয়, 'কী ধরনের ঘটনাপ্রবাহের পরিপ্রেক্ষিতে ২০০৭ এর জানুয়ারির শুরুতে জরুরি অবস্থা জারি করতে হয়েছিল সেটি আন্তর্জাতিক স