২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে দেওয়া দুদকের নোটিশ বাতিলের বিরুদ্ধে আপিলের রায় বৃহস্পতিবার

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের কার্যক্রম বতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর বৃহস্পতিবার রায় দেবে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সম্পত্তির হিসাব বিবরণী চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের কার্যক্রম বতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের ওপর বৃহস্পতিবার রায় দেবে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আপিলটির ওপর পাঁচদিন শুনানি গ্রহণ শেষে ১০ মার্চ রায় ঘোষণার তারিখ দিয়েছিল। বুধবার প্রকাশিত আপিল বিভাগের বৃহস্পতিবারের কার্যতালিকার ১ নং ক্রমিকে আপিলটির রায় ঘোষণার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২১ নভেম্বর হাইকোর্ট শেখ হাসিনার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তার সম্পত্তির হিসাব চেয়ে দুদকের দেওয়া নোটিশ অবৈধ ও বাতিল ঘোষণা করে। এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিলের আবেদন (লিভ টু আপিল) করলে ১০ জানুয়ারি সেটি গ্রহণ করে উচ্চ আদালত। শেখ হাসিনাকে গ্রেপ্তারের পরদিন গতবছর ১৭ জুলাই দুদক সম্পত্তির হিসাব চেয়ে নোটিশ দেয়। এরপর ৫ আগস্ট নোটিশের বিরুদ্ধে হাসিনা হাইকোর্টে রিট আবেদন করেন। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/২১২৬ ঘ.