ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি দৈনিক জনকন্ঠের সম্পাদক এবং গ্লোব কনস্ট্রাকশনের চেয়ারম্যান আতিকউল্লাহ খান মাসুদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে পৃথক ৫টি মামলায় বুধবার রায় দেওয়া হবে।
ঢাকার মহানগর হাকিম মো. এমরান হোসেন চৌধুরী উল্লিখিত মামলার রায় দেবেন। এর আগে গত ৩ মার্চ এবং গত বছরের ১৭ অক্টোবর একই রকমের দু'টি মামলায় বাকি টাকা পরিশোধ করায় তাকে খালাস দেওয়া হয়।
আতিকউল্লাহ খান মাসুদের আইনজীবী আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এই ৫টি মামলায়ও বাদির টাকা অভিযুক্ত ফেরত দিয়েছেন। তাই এ মামলাগুলোতে বাদির সাথে অভিযুক্তের আপোষ হয়ে গেছে।"
চলতি সপ্তাহেই পৃথক দু'টি জালিয়াতি মামলায় ৬ নম্বর বিশেষ জজ আদালত জনকন্ঠ সম্পাদককে ৭ বছর করে কারাদন্ড দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২১০৬ঘ.
bdnews24