২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিতে ঐক্যের জন্য শর্তহীন আলোচনার প্রস্তাব হাফিজের

বিএনপির দুই অংশের ঐক্যের জন্য শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ। খালেদা জিয়াকে নেতা মানেন এটা জানিয়েই 'সংস্কারপন্থী' এ নেতা দাবি করেন, গঠনতন্ত্র অনুযায়ী মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ অবৈধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2008, 09:50 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশের ঐক্যের জন্য শর্তহীন আলোচনার প্রস্তাব দিয়েছেন দলটির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ। খালেদা জিয়াকে নেতা মানেন এটা জানিয়েই 'সংস্কারপন্থী' এ নেতা দাবি করেন, গঠনতন্ত্র অনুযায়ী মান্নান ভূঁইয়ার বহিষ্কারাদেশ অবৈধ ছিল। হাফিজউদ্দিন মঙ্গলবার বনানীতে নিজের বাসায় সাংবাদিকদের বলেন, "জাতীয়তাবাদী শিবিরকে শক্তিশালী করতেই আমরা দলের দুই স্রোতধারাকে এক করতে চাই। আমরা মনে করি, বিবৃতি চালাচালি না করে শর্তহীনভাবে আলোচনায় বসলে ঐক্য প্রক্রিয়া সফল হতে পারে। কারণ আমরা সবাই খালেদা জিয়ার নেতৃত্ব মানি।" তিনি দাবি করেন, ঐক্যের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমান বেশ কয়েকবার টেলিফোন করেও খোন্দকার দেলোয়ারের কাছ থেকে সাড়া পাননি। ঐক্যের বিষয়ে সাইফুর রহমানকে স