২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন শেখ হাসিনা

কারাবন্দি শেখ হাসিনাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে বিশেষ কারাগারে তার ছবি তোলা হয়। তবে নিবন্ধন ফরমে স্বাক্ষর না থাকায় ও ছবি না তোলায় খালেদা জিয়া এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তার সম্মতি পেলে মঙ্গলবার তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যাবতীয় কাজ সম্পন্ন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি শেখ হাসিনাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার বিকেলে বিশেষ কারাগারে তার ছবি তোলা হয়। তবে নিবন্ধন ফরমে স্বাক্ষর না থাকায় ও ছবি না তোলায় খালেদা জিয়া এখনো ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। তার সম্মতি পেলে মঙ্গলবার তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির যাবতীয় কাজ সম্পন্ন করা হবে। সোমবার সন্ধ্যায় উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী সংসদ ভবনের বিশেষ কারাগারের সামনে সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ধানমন্ডির ঠিকানায় তিনি ভোটার হয়েছেন। সন্ধ্যায় তিনি জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তুলেছেন। একইসঙ্গে ভোটার তালিকায় নিবন্ধনের জন্য যাবতীয় কাজও সম্পন্ন করেছেন তিনি।'' এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, "খালেদা জিয়া সম্মতি দিলে মঙ্গলবারই তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। তাকে এ বিষয়ে আজ (সোমবার) অবহিত করা হয়েছে।" সোমবার বিকেল পাঁচটায় ভোটার তালিকা প্রকল্পের কর্মকর্তা শেখ মাহতাব আলী ও ধানমন্ডি থানা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন ভূঁইয়াসহ একটি দল ও কারা কর্তৃপক্ষ বিশেষ কারাগারে যান। সেখানে ল্যাপটপ, ওয়েব ক্যামেরা, আঙুলের ছাপ নেওয়ার স্ক্যানারসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন শেষে যাবতীয় কাজ শেষ করা হয়। এর আগে ২৯ ফেব্র"য়ারি সাবেক দুই প্রধানমন্ত্রী ভোটার ফরম পূরণ করেন। প্রচলিত বিধান অনুযায়ী, কারাবন্দিরা ডাকযোগে পাঠানো ব্যালটের মাধ্যমে নিবন্ধিত এলাকার ঠিকানায় ভোট দিতে পারেন। এদিকে, ঢাকা বিভাগীয় উপ নির্বাচন কমিশনার বিশ্বাস লুৎফর রহমান জানিয়েছেন, সোমবার ঢাকা মহানগরীর ভোটার নিবন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএইচসি/এএল/এমএ/১৯৪৯ঘ.