বগুড়া, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বগুড়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ওরফে ভিপি সাইফুল ও তার স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।
বগুড়া দুদকের উপ-পরিচালক শেখ খানাফিল্লা রোববার সদর থানায় এ মামলা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, দুদকে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলা করা হয়েছে। তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানান তিনি।
সাইফুল ইসলাম ত্রাণ আত্মসাতের অভিযোগে আটক হয়ে এক বছর পর স
bdnews24