২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র তৈয়েবুরের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলা

খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে রোববার আরেকটি চাঁদাবাজি মামলা হয়েছে। তিনি ছাড়া আরও ১২ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 05:32 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

খুলনা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা সিটি করপোরেশনের মেয়র শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে রোববার আরেকটি চাঁদাবাজি মামলা হয়েছে। তিনি ছাড়া আরও ১২ জনকে এ মামলায় আসামি করা হয়েছে। নগরীর সান্ধ্যবাজারের মাছ ব্যবসায়ী হাফেজ শেখ খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। হাকিম মাহাবুবুর রহমান মামলাটি আমলে নিয়ে নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন। মামলার বাকি আসামিরা হলেন- মহানগর বিএনপি কার্যকরী কমিটি সদস্য নুরুজ্জামান খোকন, তার ছেলে খায়রুল ইসলাম সজীব, সান্ধ্য বাজারের ব্যবসায়ী ইদ্রিস আলী হাওলাদার, নিজামউদ্দিন কালু, মোজাফ্ফর হোসেন, শহীদুল ইসলাম, শাহজাহান হাওলাদার, হান্নান হাওলাদার, ফারুক মুন্সি, ইউনুস হাওলাদার, ইয়াসিন হাওলাদার ও বাবুল খালিফা। মামলার আরজিতে বলা হয়, আসামিরা ২০০৭ সালের ১৫ অক্টোবর হাফেজ শেখের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করলে তিনি ৫০ হাজার টাকা দেন। শেখ তৈয়েবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো নয়টি চাঁদবাজি মামলা রয়েছে। তৈয়েবুর রহমানকে গত ২ নভেম্বর ঢাকার গুলশানের বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি খুলনা জেলা কারাগারে অন্তরীণ রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩২৫ ঘ.