ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের অবস্থা মোটামুটি অপরিবর্তিত রয়েছে।
রোববার বিকালে টেলিফোনে আব্দুল জলিল তার শারীরিক অবস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
জলিল বলেন, "আমি ভালোই আছি। তবে কিডনির ক্রিয়েটেনিন কিছুটা বেড়েছে। শরীরে পানি জমেছে। পানি না কমা পর্যন্ত কিছুই করা যাচ্ছে না।"
তিনি তার আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।
উন্নত চিকিৎসার জন্য বিশেষ শর্তে মুক্ত হয়ে গত তিন মার্চ সিঙ্গাপুরে যান আব্দুল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৫৪৬ঘ.
bdnews24