ঢাকা, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--''এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম-এই অজর প্রত্যয় ঘোষণার দিন ৭ই মার্চ। ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিনই দিয়েছিলেন সেই অমর ভাষণ। শুক্রবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন করছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সকালে ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবন-এর সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করে প্রয়াত এই নেতার প্রতি শ্রদ্ধা জানান। এই কর্মসূচিতে দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের নেতৃত্বে সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, আব্দুল মান্নান ও আকতারুজ্জামানসহ কেন্দ্রিয় নেতারা ছিলেন। পরে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়।
এর আগে সকালে দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধু ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
দেশে জরুরি অবস্থা বলবৎ থাকায় অন্যান্য বছরগুলোর মতো এবার পাড়ায়-মহল
bdnews24