২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ কারাগারে হাসিনার স্বাস্থ্য পরীক্ষা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা.শাহলা খাতুন। বুধবার সকাল দশটা ৫৫ মিনিটে জাতীয় সংসদ ভবন সংলগ্ন বিশেষ কারাগারে শাহলা খাতুন হাসিনাকে দেখতে যান। দুপুর ১২ টার পর বেরিয়ে যান। তিনি বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা.শাহলা খাতুন। বুধবার সকাল দশটা ৫৫ মিনিটে জাতীয় সংসদ ভবন সংলগ্ন বিশেষ কারাগারে শাহলা খাতুন হাসিনাকে দেখতে যান। দুপুর ১২ টার পর বেরিয়ে যান। তিনি বাইরে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। কারা মহা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডা.শাহলা খাতুন দেখে গেছেন। তিনি কিছু পরীক্ষার কথা বলে গেছেন। সেসব পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।" তিনি আরো বলেন, "সাবেক প্রধানমন্ত্রীর পছন্দের চিকিৎসকরা একসঙ্গে যাবেন না। তারা এক এক করে যাবেন।" তিনি জানান, বিকেলে একজন হৃদরোগ বিশেষজ্ঞ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করতে বিশেষ কারাগারে যাবেন। শেখ হাসিনা কানের সমস্যা, দৃষ্টি শক্তির সমস্যা, চোখের প্রেসার (গ্লুকোমা), রক্তচাপ, মাইগ্রেন, এলার্জি, হজমের সমস্যায় ভুগছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/আরএ/১৩৩৮ ঘ.