ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশের মধ্যে ঐক্য প্রক্রিয়া শিগগিরই সম্পন্ন হবে বলে ইঙ্গিত দিয়েছেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আ স ম হান্নান শাহ।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে হান্নান শাহ বলেন,'' জনগণ ও নেতা-কর্মীদের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে দলের দুই অংশের মধ্যকার ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শিগগিরই ইতিবাচক ফল পাব বলে আশা করি।''
তিনি এ সময় কারাবন্দি গুরুতর অসুস্থ নেতাদের জামিন দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতেও সরকারের প্রতি দাবি জানান।
রাজধানীর মহাখালীর ডিওএইচএস এর বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দলের সংস্কারপন্থী অংশের সঙ্গে যোগাযোগ চলার ইঙ্গিত দিয়ে বলেন, ''দলের মঙ্গল ও জনগণের প্রত্যাশা পূরণের জন্য শিগগিরই ঐক্য প্রক্রিয়া সম্পন্ন করতে আমরা সচেষ্ট হবো।''
স
bdnews24