২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর জেলা আ. লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলা

জানা আয়ের বাইরে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 04:06 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

যশোর, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানা আয়ের বাইরে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার সন্ধ্যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) যশোর কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোর্শেদ কোতয়ালি থানায় মামলাটি করেন। মামলা নম্বর-৭। কোতয়ালি থানার উপ-পরিদর্শক তাপস কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহীনের বিরুদ্ধে অবৈধভাবে সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। তিনি মামলার অভিযোগের উদ্ধৃতি দিয়ে জানান, শাহীন চাকলাদার দুর্নীতি দমন কমিশনে দেওয়া সম্পত্তির হিসাব বিবরণীতে ব্যাংক ঋণসহ এক কোটি ৯৬ লাখ ২১ হাজার টাকা সম্পত্তির তথ্য দিয়েছেন। এর মধ্যে তিনি ১২ লাখ ৪৭ হাজার ১৩৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন ও সম্পত্তির তথ্য গোপন করেছেন বলে দুদকের অনুসন্ধানে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৪ ঘ.