২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে যাওয়ার পথে বাসায় আব্দুল জলিল

প্যারোলে মুক্তি পাওয়া আব্দুল জলিল সিঙ্গাপুর যাওয়ার পথে স্বল্পসময়ের জন্য বাসায় অবস্থান করছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতাল থেকে বের হয়ে তিনি গুলশানে বাসায় যান। বাসায় যাওয়ার পথে তার সঙ্গে ছিলেন বড় ছেলে নিজামউদ্দীন জলিল। হাসপাতালের কেবিন থেকে তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 02:09 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারোলে মুক্তি পাওয়া আব্দুল জলিল সিঙ্গাপুর যাওয়ার পথে স্বল্পসময়ের জন্য বাসায় অবস্থান করছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতাল থেকে বের হয়ে তিনি গুলশানে বাসায় যান। বাসায় যাওয়ার পথে তার সঙ্গে ছিলেন বড় ছেলে নিজামউদ্দীন জলিল। হাসপাতালের কেবিন থেকে তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। হাসপাতালের ৬০১ নম্বর কেবিন থেকে বেরিয়ে আসার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জলিল সাংবাদিকদের বলেন, "আমি অত্যন্ত অসুস্থ। সরকার আমাকে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে, এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই। সবাইকে বলব আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থভাবে ফিরে আসতে পারি।" হুইল চেয়ারে বসা জলিলকে গাড়িতে উঠানোর সময় দর্শনার্থীদের ভিড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গাড়ি গুলাশানের বাসার দিকে রওনা হওয়ার সময় সামনে ও পেছনে র‌্যাব ও পুলিশের দুটি ভ্যান ছিল। উপমহা কারাপরিদর্শকও গাড়ি নিয়ে বহরের সঙ্গে গেছেন। সোমবার রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে তার সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএমএ/জেকে/এমএইচবি/২০০০ঘ.