ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্যারোলে মুক্ত আব্দুল জলিল সিঙ্গাপুর যাওয়ার আগে সন্তান ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার জন্য গুলশানের বাসায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। চিকিৎসকরা তাকে বিমান বন্দরে যাওয়ার পথে অল্প কিছুক্ষণের জন্য বাসা হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। সোমবার হাসাপাতালে দেখা করতে আসা নেতাকর্মীদের সবার কাছেই দোয়া চেয়েছেন জলিল।
ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্রধান কার্ডিওলজিস্ট ডা. মতিউর রহমান দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসক ও আনুষঙ্গিক সহায়তা ছাড়া আব্দুল জলিল সর্বোচ্চ চার থেকে পাঁচ ঘণ্টা সুস্থ থাকতে পারবেন। এ অবস্থায় সোমবার দুপুরে তিনি সন্তান ও আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করার জন্য তার গুলশানের বাসায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে আমরা বলেছি, তিনি যেন এয়ারপোর্ট যাওয়ার পথে অল্প সময়ের জন্য বাসা হয়ে যান।"
উপ-মহা কারা পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আব্দুল জলিলের শারীরিক অবস্থা চিন্তা করে তাকে বাড়িতে নেওয়া হয়নি। চিকিৎসক অল্প সময়ের জন্য বাসায় যাওয়ার অনুমতি দিয়ে থাকলে এ ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করতে হবে।"
এদিকে দুপুরে কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়
bdnews24